
কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর সমীপে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে ‘চট্টগ্রাম নাগরিক ফোরামের’।
রবিবার (১৫ মার্চ) দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
চট্টগ্রাম বিভাগীর কমিশনার সেতুটির নির্মাণ নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের ভূমিকার প্রশংসা করেন এবং স্মারকলিপিটি জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়ার জন্য প্রতিশ্রুতি দেন ।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম, সাংগঠনিক সমপাদক এম.মনছুর আলম, মিটুল দাশ গুপ্ত, আবু তাহের চৌধুরী, তসলিম খাঁ, মো. আক্তার, মিজানুর রহমান, রেকা চৌধুরী, মোহাম্মদ রানা, শ.ম. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরানসহ প্রমুখ।
পূর্বকোণ/ইবনুর