
কক্সবাজারের টেকনাফে একাধিক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকা থেকে কামালকে আটক করা হয়। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পলাতক আসামি কামাল হোসেনকে সাবরাং ইউনিয়ন থেকে আটক করা হয়।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ