চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক

১৫ মার্চ, ২০২৬ | ৯:২০ অপরাহ্ণ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। দুই টাইগার পেসারদের বোলিং তোপে বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।

 

২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় তারা। শাহিবজাদা ফারহানকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ৫ বলে ৬ রান করে আউট হন এই পাক ওপেনার।

 

শুরু ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও জোড়া উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে পাকিস্তান। আরেক ওপেনারকে মাজ সাদাকাতকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ৫ বলে ৬ রান করেন তিনি।

 

এরপর আব্দুল সামদ ও গাজী ঘোরি মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ৫০ রানের জুটি গড়েন তারা। তবে দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।

 

ঘোরি ৩৯ বলে ২৯ ও সামাদ ৪৫ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

 

এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন। ৪ বলে মাত্র ৪ রান করে বোল্ড হন রিজওয়ান।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট