চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শুভ কামনা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
এর আগে বুধবার গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। 
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মিজা আব্বাসের প্রতিদ্বন্দী ছিলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারী। মির্জা আব্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট