চট্টগ্রাম বুধবার, ০৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

লোগো জালিয়াতি ও অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসপি ফুডকে ৫ লক্ষ টাকা জরিমানা

লোগো জালিয়াতি ও অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসপি ফুডকে ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২৬ | ৯:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের কালুরঘাট বিসিক এলাকায় ‘বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই অভিযান পরিচালনা করেন।

 

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যপণ্যের  লেবেলিং প্রক্রিয়ায় অসম্পূর্ণতা এবং বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ছাড়াই তাদের লোগো ব্যবহারের মতো গুরুতর অপরাধের দায়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে পাঁচ লক্ষ টাকা আদায় করা হয়। 

 

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়), চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং নতুন চান্দগাঁও থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ জাতীয় তদারকিমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট