
চট্টগ্রামের সাতকানিয়া বাজালিয়ায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ করার দায়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজার এলাকায় অভিযান চালিয়ে এইদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান।
এ সময় তিনি বলেন, পাহাড় কেটে রিসোর্ট করার অপরাধে শহীদ নামে একব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষা পাহাড় ও মাটি বালু দস্যুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সজাগ এবং কঠোর অবস্থানে আছে।
পূর্বকোণ/মুন্না/এএইচ