
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইরান থেকে কাতারকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় বলে জানানো হয় ওই বিবৃতিতে। তবে একটি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু দ্বিতীয় মিসাইলটি ঘাঁটিতে আঘাত হানে।
বিবৃতিতে বলা হয়, কাতারের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করার পূর্ণ সক্ষমতা রাখে এবং যেকোনো বহিরাগত হুমকির জবাব দৃঢ়ভাবে দিতে প্রস্তুত রয়েছে।
এছাড়া নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজবের পরিবর্তে যাচাইকৃত সরকারি তথ্যের ওপর নির্ভর করতে বলা হয়েছে। এই হামলায় অবকাঠামোগত কোনো ক্ষতি হয়েছে, কিনা তা অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
পূর্বকোণ/এএইচ