চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, যৌতুকের জন্য খুন দাবি বাবার

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, যৌতুকের জন্য খুন দাবি বাবার

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার ফকিরহাট ইকোপার্ক সংলগ্ন এলাকার একটি ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

 

জেরিন আক্তার স্থানীয় সরকারি পুনর্বাসন এলাকার বাসিন্দা ফারুকের স্ত্রী এবং একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে। নিহত জেরিনের তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেরিন আক্তারকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখার পর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে ঘটনার সময় গৃহবধুর স্বামী ফারুককে পাওয়া যায়নি।

 

জেরিনের বাবা আবুল কালাম অভিযোগ করে বলেন, দেড় বছর আগে ফারুকের সাথে জেরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা ফারুকের মাদকাসক্তের বিষয়টি জানতে পারেন। ফারুক প্রতিনিয়ত মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনের উপর শারীরিক নির্যাতন চালাত। গতকাল সোমবার গভীর রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন জেরিন মারা গেছেন। এ খবর পেয়ে পুলিশের সহায়তায় জেরিনের মরদেহটি উদ্ধার করেন। তাদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছে।

 

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে তিনি আরও বলেন, তার তিন মাস বয়সী সন্তান আছে। সন্তনের মুখ চেয়ে অনেক কষ্ট সহ্য করত জেরিন। তাকে আগেও বহুবার মারধর করা হয়েছে যৌতুকের জন্য।

 

কান্নাজড়িত কণ্ঠে জেরিনের বাবা আবুল কালাম জানান, মেয়ের সংসার বাঁচাতে একাধিকবার টাকাও দিয়েছিলেন তিনি। প্রতিবেশিদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন,গতকাল রাতেও ফারুক তার মেয়েকে মারধর করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন।

 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,নিহত গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট