চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

মিরসরাইয়ে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ঠাঁই খোলা আকাশের নিচে

মিরসরাইয়ে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ঠাঁই খোলা আকাশের নিচে

মিরসরাই সংবাদদাতা

২ মার্চ, ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

মিরসরাইয়ে এক ভয়াবহ অগ্নিকান্ডে আপন দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর তালবাড়িয়া এলাকার অর্জুন কুমার দাশের বাড়িতে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আসবাবপত্র, ফ্রিজ, এবং জায়গা-জমির গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

 

ক্ষতিগ্রস্ত দুই ভাই হলেন অর্জুন কুমার দাশ ও উত্তম কুমার দাশ।

 

তারা জানান, ধারদেনা করে মাত্র দুই বছর আগে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে তারা এই ঘরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে ঘরবাড়ি হারিয়ে পরিধানের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই এবং পরিবার দুটি খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

ঘটনার সময় স্থানীয়রা মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনে একাধিকবার ফোন করেও সংযোগ পাননি, পরে ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

তবে ক্ষতিগ্রস্ত উত্তম কুমার দাশের অভিযোগ, তাদের ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট