চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক

২ মার্চ, ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশ হয়ে মায়ামি ডাইন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১৯ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

 

আজ সোমবার (২ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই যানজট বিকেল পর্যন্তও অব্যাহত ছিল।

 

সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ভোর থেকেই ধীরগতি তৈরি হয়ে দুপুর পেরিয়ে বিকেলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

 

ঢাকাগামী যাত্রী শারমিন আক্তার বলেন, সকাল ১০টায় রওনা দিয়ে এখন বিকেল ৫টা। ছোট শিশুকে নিয়ে গাড়িতে বসে থাকা খুব কষ্টকর হয়ে পড়েছে। আগে থেকে সতর্কবার্তা থাকলে হয়তো অন্য সময় বের হতাম।

 

আরেক যাত্রী মাহবুব আলম বলেন, মেঘনা ব্রিজ পার হতে স্বাভাবিক সময়ে ১০ মিনিট লাগে, আজ লেগেছে প্রায় তিন ঘণ্টা। অফিস ও ব্যক্তিগত কাজ সব ব্যাহত হয়েছে।

 

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে ঢালাই কাজ চলছে। কাজের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকামুখী লেনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সকাল থেকে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট