চট্টগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

মধ্যপ্রাচ্যের ৫ দেশে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের ৫ দেশে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৫২ অপরাহ্ণ

কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে আল-জাজিরা।

 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে বাহরাইন।

 

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি থেকে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

 

এর আগে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট