চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ৩ ছিনতাইকারীর কবলে বিদেশি প্রতিষ্ঠানের কর্মী

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় মুরাদ হোসাইন নামে একব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টায় ছোটপুল এলাকার দেওয়ান আলী জামে মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

ভিকটিম মুরাদ হোসেইন জানান, তিনি কেইপিজেডে পার্ক বাংলাদেশ নামে এক বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হলে ছোটপুল এলাকার দেওয়া আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানে সামনে তিন ছিনতাইকারীর কবলে পড়েন। তাদের হাতে লাঠি এবং চাকু ছিল। তারা তাকে লাঠি দিয়ে হাতে আঘাত করে মোবাইলটি ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা দ্রুত পাশের গলিতে পালিয়ে যায়। পরে তিনি এ ঘটনায় থানায় জিডি করেন।

এ বিষয়ে হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলামুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ওখানে যে সিসিটিভি রয়েছে সে দোকানটি বন্ধ ছিল। ফুটেজ পেলে ঘটনার সত্যতা যাচাই করা যাবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট