চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

হালিশহরে দগ্ধদের মধ্যে রানী আকতার ঢাকায় নেয়ার পথে মারা গেছেন

হালিশহরে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রানী আকতার ঢাকায় নেয়ার পথে মারা গেছেন

অনলাইন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে রানী আক্তার (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন।

 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহত রানী আক্তার ওই ঘটনায় দগ্ধ শাখাওয়াত হোসেনের স্ত্রী। তাঁদের বাড়ি কুমিল্লার বরুড়ায়।

 

উল্লেখ্য, শাখাওয়াত হোসেন নিজেও শতভাগ দগ্ধ হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

আজ ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশু ও নারীসহ মোট ৯ জন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

তবে সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁদের দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পথেই রানীর মৃত্যু হলে মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং মঙ্গলবার সকালে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

 

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানিয়েছেন, তাঁরা এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর পাননি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট