চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

শাহ আমানতে ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

শাহ আমানতে ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ১৮ লাখ টাকার ৯১০ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের বড় চালান জব্দ করা হয়েছে।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে এসব ক্রিম উদ্ধার করেছে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা।

 

তিন যাত্রী হলেন-মোহাম্মদ সোহেল, মোহাম্মদ উল্যাহ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, গতকাল সকাল ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে ৯১০ কার্টুন সিগারেট মন্ড সিগারেট ও ৪২৮ টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার এসব সিগারেটের মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আটক যাত্রীদেরকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট