চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে ২০ জুয়াড়ি গ্রেপ্তার

কোতোয়ালীতে সরঞ্জামসহ ২০ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ২৯০ টাকা, ৩টি আদর্শ তাসের বান্ডেল উদ্ধার করা হয়।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) কাজীর দেউরি কাজী পাড়াস্থ কাজী বাড়ি পুকুর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-জালাল (৩৬), কামাল (৪৫), কামাল (৩৬), মো. সজিব (৩৩), মো. আপন (১৯), আলমগীর হোসেন (২৭), শহীদ (৩৮), মোবারক হোসেন (৩৭), মো. আকতার হোসেন (৩৮), নুর মোহাম্মদ (৩৫), মো. শরীফ (৪২), মো. সেলিম (৩৫), আবুল কালাম (৪৪), মো. মনির হোসেন (৪০), মো. বেলাল হোসেন (৩৯), মো. সুমন (৩০), সাজন আলী (৩৮), জামাল মিয়া (৪৫), মো. সাহেদ (৪৪) ও সাদ্দাম হোসেন (৩৮)।

 

বিয়ষটি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট