চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান

ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান

চকরিয়া সংবাদদাতা

২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুরুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং তার ১১ বছর বয়সী ছেলে শামীম হোসেন গুরুতর আহত হয়েছে।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নলবিলা ফরেস্ট গেইট এলাকায় একটি ডাম্প ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, ছেলে শামীমের নতুন জামা কেনার আবদার পূরণ করতে বরইতলী থেকে চকরিয়া পৌরশহরের মার্কেটে যাচ্ছিলেন নুরুল হোসেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির সাথে সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে উল্টে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ডাম্প ট্রাকটি জব্দ করেছে এবং মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে।

 

নতুন জামার আনন্দের স্বপ্ন নিয়ে বের হওয়া এই যাত্রা শেষ পর্যন্ত এক পরিবারের শোকযাত্রায় পরিণত হয়েছে, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট