
আগামী জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম -০৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত বৃহত্তর সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছান বলেন, রাঙ্গুনিয়ার সাধারণ ভোটার সন্ত্রাস, উগ্রতা, চাঁদাবাজি এবং সংঘাতকে কখনো পছন্দ করেনা। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার মানুষ সন্ত্রাস ও উগ্রবাদের বিপরীতে শান্তি ও সম্প্রীতির রাঙ্গুনিয়া গড়তে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ’র সভাপতিত্বে রবিবার বিকেল তিনটায় রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়াকে সন্ত্রাস ও দখলমুক্ত করতে রাঙ্গুনিয়ার সন্তানকে মোমবাতি প্রতীকে ভোট দিতে বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রাঙ্গুনিয়া ৭ আসনের মোমবাতি প্রতিকের প্রার্থী এড. এম ইকবাল হাছান।
তিনি বলেন, সকলকে নিয়ে সকলের রাঙ্গুনিয়া গড়তে সকলের মতামতেই রাঙ্গুনিয়া গড়ার জন্য সকল সমস্যাকে চিহ্নিত করে ইতিমধ্যে ১৩ দফা পরিকল্পনা ঘোষণা করেছি। বেকারমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত পরিবেশ বিধ্বংসী সকল সমস্যা দূর করে আধুনিক রাঙ্গুনিয়া গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় অবকাঠামো উন্নয়ন হয়নি, রাস্তা ঘাটের বেহাল দশা। সুযোগ পেলে রাঙ্গুনিয়াকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকলে দোয়া ও ভোট দান করবেন। সৌহার্দ্য ও সম্প্রীতির রাঙ্গুনিয়া গড়তে সকলের অবদান ও রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে তিনি মোমবাতি প্রতীকে জনরায় দেয়ার আহবান জানান।
মুহাম্মদ ছানা উল্লাহ ও রবিউল মোস্তফা রাফির যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা জরিপ আলী আরমান, আলহাজ হাফেজ আব্দুর রহমান জামী, মাওলানাএনাম রেজা কাদেরী, মাওলানা মুখতার আহমদ রেজভী, অধ্যক্ষ আজিজুল হক কাদেরী, মাওলানা নাজিমুল হক কাদেরী, মুহাম্মদ করিম উদ্দীন হাছান, মাওলানা খায়রুল আমিন চিশতি, আলহাজ মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন নূরী, মুহাম্মদ আহমদ রেজা, মীর মুহাম্মদ হাবীব উল্লাহ, মাওলানা আরিফুর রহমান রাশেদ, মুহাম্মদ খোকন, মুহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ