চট্টগ্রাম শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাঁশখালীতে সেনা অভিযান, অস্ত্র ও গুলিসহ আটক ১

বাঁশখালী সংবাদদাতা

৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে জমির উদ্দিন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। আটকের পর তার বসতঘর তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল, ২টি তাজা গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাহারছড়ার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক জমির উদ্দিন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন তালিকাভুক্ত আসামি।

 

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট