
চট্টগ্রামে জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ৮০০ পিস ইয়াবা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বরে পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
গ্রেপ্তাররা হলেন নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার খোরশেদা বেগম (৪৫) ও শাহ জালাল মিয়া (৫২)।
পুলিশ জানায়, জুতার সোলের ভেতরে লুকিয়ে অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন করা হচ্ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ