চট্টগ্রাম শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে মগ লিবারেশন পার্টি সদস্যের মৃত্যু, আটক ১
প্রতীকী

চট্টগ্রামে যুবককে গলাকেটে হত্যা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৩৫ অপরাহ্ণ

‎চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকায় মোহাম্মদ সুমন (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খাজা গরিবে নেওয়াজের আস্তানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সুমন পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
‎‎
‎স্থানীয় ইউপি সদস্য হোসেন জানান, তিনি বর্তমানে পারিবারিক কারণে ঢাকায় অবস্থান করছেন। স্থানীয় সূত্রে হত্যাকাণ্ডের খবর পেয়েছেন বলে নিশ্চিত করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দীন আহমেদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। তিনি নিহতের পরিবারকে সর্বোচ্চ আইনি সহযোগিতার আশ্বাস দেন।

পূর্বকোণ/রাহাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট