চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামে ৭ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের নতুন রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তাররা হল- আইয়ুব আলী (৪৪), মো. বাবুল প্রকাশ বাবু (৪৭), মো. নীরব (২০), মো. রনি (১৯), মো. বেলাল হোসেন (২১), মোহাম্মদ রিপন (২৮) ও মো. তারেক (১৯) ।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তারা কোতোয়ালী থানাসহ চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট