চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ঝোপের ভেতর মিলল অস্ত্র-কার্তুজ

রাউজানে ঝোপের ভেতর মিলল অস্ত্র-কার্তুজ

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি পাইপগান ও ১টি ১২ বোর কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার রাগওয়ান ইউপি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টায় রাগওয়ান ইউপির ৪ নম্বর ওয়ার্ডের পাচকিন গ্রাম এলাকার রুবেলের বসতবাড়ির একটি ঝোঁপ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ১টি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট