
‘তারুণ্যের ভোট ধানের শীষেই হোক’ স্লোগানে পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বাহুলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এনামের ছোট ছেলে আশরাফুল হক আবিদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবছারুল হক, সাবেক সাধারণ সম্পাদক মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, ইশতিয়াক আহমেদ মিমু, সেন্টার কমিটির আহবায়ক নাসিদ, সদস্য সচিব নুরুল আলম, যুগ্ম আহবায়ক মুছা, পৌরসভা যুবনেতা এস.এম রিপন, বিএনপি নেতা মেম্বার কামাল, তৈয়ব, জাফর, টিফু, দিদার, কাজী মুজিব, হাবিব, মঈন উদ্দিন, ব্যাংকার সুমন, রানা, ইন্জিনিয়ার মুক্তা, যুবদল নেতা নাজিম, রবিন, ওসমান, পারভেজ, জাবেদ, আশরাফ, ফাহিম, জিপু, সৌরভ ও রোকন প্রমুখ।
পূর্বকোণ/রাজীব/পারভেজ