চট্টগ্রাম বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে আনিছা (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৪ ফেব্রোয়ারি) বিকেলে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। নিহত আনিছা ওই এলাকার হামদু দফাদার বাড়ির বাপ্পু সওদাগরের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের শয়নকক্ষের জানালা দিয়ে শ্বশুর বাড়ির লোকজন তাকে ওড়নার সাহায্যে সিলিংয়ের সাথে ঝুলতে দেখে, পরে ঘটনাটি জানাজানি হয়।

 

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ বিষয়ে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহের সুরতহাল নির্ণয়ের কাজ চলছে এবং পুলিশ আইনানুগ পন্থায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট