চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে সিএমপির তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

কর্ণফুলীতে সিএমপির তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থেকে মো. নুরুল আমিন টিটু (৩৫) নামে সিএমপির তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সিএমপির তালিকাভুক্ত ৪১ নম্বর এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদক এবং মারামারিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।  একই ‍দিনে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

অন্যদিকে, ১ ফেব্রুয়ারি সিএমপির তালিকায় থাকা ৪২ নম্বর শীর্ষ সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে (৪২) আনোয়ারার বৈরাগ থেকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় ১টি দেশীয় এলজি, ১টি বিদেশি রিভলভার, ২টি চাইনিজ কুড়াল, ১টি ধামা এবং নগদ ১৮,৯৫০ টাকা উদ্ধার করা হয়।

 

আকতারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা, মাদক এবং পরিবেশ সংরক্ষণ আইনসহ বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় নতুন করে একটি মামলা রুজু করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট