চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

 চট্টগ্রামে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

 চট্টগ্রামে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

সোমবার (২ জানুয়ারি) পৌণে ৫টায় নগরীর আকবরশাহ থানার মিনার চত্তর এলাকায় অভিযান  চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম চট্টগ্রামের আকবরশাহ থানায়  নিউ মনছুরাবাদ এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গত বছর ১৬ আগস্টে দায়ের করা পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফকে আকবরশাহ থানার মিনার চত্তর এলাকা থেকে আটক করা হয়। আসামিকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট