চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনও কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা
 নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনও কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:০৯ অপরাহ্ণ

নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রধান সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনও কাজ করবে না বর্তমান সরকার । সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

চট্টগ্রাম বন্দরে চলমান অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, পোর্টে অহেতুক অচল অবস্থা তৈরি করা হচ্ছে। আমরা খতিয়ে দেখছি এর পেছনে কারা জড়িত। তিনি আরও বলেন, সরকার কেবল দেশের জন্য মঙ্গলজনক এবং অনুকূল হলেই চুক্তিতে সই করবে, অন্যথায় নয়।

 

উপদেষ্টা সবাইকে দেশের স্বার্থে বন্দর সচল রাখার আহ্বান জানান এবং বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আসন্ন রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এম সাখাওয়াত হোসেন বলেন, কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহন অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে। অপরাধ প্রমাণিত হলে শুধু জরিমানা নয়, দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট