চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

পটিয়ায় ধানের শীষ প্রতীকে তরুণ ভোটার টানতে প্রচারণা

পটিয়ায় ধানের শীষ প্রতীকে তরুণ ভোটার টানতে প্রচারণা

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৪৭ অপরাহ্ণ

তরুণ ভোটারদের ধানের শীষ প্রতীকে টানতে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এনামের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কমিটির আহবায়ক সদস্য আবু ছিদ্দিক মেম্বার, সেকান্দর হোসেন নয়ন, এম.আলা উদ্দিন, আব্দুল করিম, নাজিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, খোরশেদ আলম মানিক, মঈন উদ্দিন, ফরিদুল আলম, শওকত আকবর, ইমরান খান, নেছার উদ্দীন রিফাত, মহিম সিকদার, শাহাদাত হোসেন, হেলাল উদ্দিন ও সাদ্দাম প্রমুখ।

 

সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ কামাল উদ্দিন গণসংযোগকালে বলেন, তারেক রহমান ঘোষিত ‘করবো কাজ, গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ’ এই প্ল্যান মাথায় রেখে তরুণদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রায় দিতে হবে। যাতে করে দেশে কোন মানুষের প্রতি অবিচার না হয়, মানবিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তরুণদের।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট