
কক্সবাজারের টেকনাফ থেকে স্কুলের হোস্টেলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়া দুই স্কুল শিক্ষার্থীর খোঁজ মিলছে না। নিখোঁজ তাহসিন (১৪) ও নাবিদ হোসাইন জিসান (১৫) দুজনই কক্সবাজার বাংলা বাজার আইডিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
তাহসিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর হোয়াকিয়া পাড়ার তাজুল ইসলামের ছেলে। নাবিদ হোসাইন জিসান একই উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাহেদ হোসাইনের ছেলে।
পরিবারসূত্রে জানা গেছে, নিখোঁজ দুই শিক্ষার্থী স্কুল ড্রেস পরা অবস্থায় ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজার বাংলা বাজার আইডিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। সিএনজি চালক মো. হোছন ওরফে টাইগার তাদের লিংক রোডে নামিয়ে দেওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে তাহসিনের অভিভাবক তাজুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাহসিন ও নাবিদ হোস্টেলে যাননি বলে জানিয়েছেন। নিখোঁজের ঘটনায় টেকনাফ থানায় ১টি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ