চট্টগ্রাম রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

আজাদির নামে সরকার দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে : জিএম কাদের

আজাদির নামে সরকার দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে : জিএম কাদের

অনলাইন ডেস্ক

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:৩০ অপরাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অভিযোগ করেছেন, বাইরের কোনো শক্তির প্ররোচনায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) রংপুরে নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, এই সরকার যেটিকে ‘আজাদি’ বলছে, তিনি সেটিকে ‘গোলামি’ মনে করেন। সাধারণ মানুষের সঙ্গে সরকারের কোনো গভীর সম্পর্ক নেই উল্লেখ করে তিনি একে ‘চরম বেইনসাফ’ হিসেবে অভিহিত করেন।

জিএম কাদের আরও দাবি করেন, দেশে বর্তমানে চিহ্নিত খুনিদের মুক্তি দেওয়া হচ্ছে এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তিনি ইনকিলাবের নামে দেশ ধ্বংসের এক গভীর ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেন। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্য ছাড়া গণভোটের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই এবং বর্তমান সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতে ‘দেশদ্রোহিতা’ হিসেবে প্রমাণিত হতে পারে। তিনি উগ্রপন্থা ঠেকাতে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

নারীর অধিকার প্রসঙ্গে এই রাজনীতিবিদ বলেন, ইসলামে নারীদের কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। একটি বিশেষ গোষ্ঠী নারীদের কর্মসংস্থানের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, তা অসাম্প্রদায়িক বাংলাদেশের সামাজিক কাঠামোর পরিপন্থী। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সুষ্ঠু ভোট ও সঠিক ফলাফল ঘোষণা করা হলে জাতীয় পার্টি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আসন ও ভোট পাবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট