চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আকবরশাহে গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষীর মৃত্যু

আকবরশাহে গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

নিহত আমির উদ্দীন আকবরশা থানাধীন বহদ্দার বাড়ি পাক্কা রাস্তার মাথা লতিফপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি জাবেদ স্টিলের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। 

 

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রাতে সড়ক দুর্ঘটনায় আহত আমির উদ্দিন নামে এক ব্যক্তিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রাতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আমির উদ্দীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট