চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল

বিজ্ঞপ্তি

৩০ জানুয়ারি, ২০২৬ | ২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী পরিষদ ও গণঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ।

শনিবার (৩১ জানুয়ারি) উত্তর জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক এডভোকেট মহসীন চৌধুরী ও গণঅধিকার পরিষদ উত্তর জেলার সাধারণ সম্পাদক হাসান তারেকের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ ব্যারিস্টার মীর হেলালকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক সালমান সুলেমান, পেশাজীবী অধিকার পরিষদের এনামুল হাসান, সাহাদাত প্রমুখ।

সাক্ষাৎকালে মীর হেলাল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফার আলোকে হাটহাজারীর সার্বিক উন্নয়ন এবং শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট