চট্টগ্রাম রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক

বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক

বিজ্ঞপ্তি

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:১০ অপরাহ্ণ

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’-র যাত্রার মাধ্যমে বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে মীর সিরামিক লিমিটেড। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।

 

দীর্ঘদিনের আস্থা ও “বি উইথ দ্য বেস্ট” ভাবনাকে কেন্দ্র করে ক্লিও তাদের স্লোগান “দ্য সিরামিক অব মডার্ন লিভিং” নিয়ে আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই নিজেকে উপস্থাপন করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

 

এছাড়াও আরও ছিলেন মীর সিরামিক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মীর সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক, ম্যানেজিং ডিরেক্টরসহ বক্তব্য প্রদান করেন।

 

সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে লেজার শো-র মাধ্যমে ‘ক্লিও’ -এর লোগো ও পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন হয়। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা’র সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

মীর সিরামিক লিমিটেড জানায়, ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিক, দীর্ঘস্থায়ী টাইলস- ক্লিও মানুষের আধুনিক জীবনধারায় নতুনত্ব যোগ করবে।

 

‘ক্লিও’ ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে মীর সিরামিক লিমিটেড বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী, নান্দনিক এবং বৈশ্বিক অনুপ্রেরণায় তৈরি সিরামিক পণ্য প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিত করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন