চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে পেশাজীবী অধিকার পরিষদের শোক

বিজ্ঞপ্তি

৩০ জানুয়ারি, ২০২৫ | ৩:২২ অপরাহ্ণ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে পেশাজীবী অধিকার পরিষদ। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. খালিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অদম্য সাহসী নেত্রী। তিনি শারীরিকভাবে অসুস্থ ও কারাবন্দী থেকেও আজীবন যে সংগ্রাম চালিয়ে গেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।
তারা মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একইসঙ্গে বেগম খালেদা জিয়ায়র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক মো. মহসিন চৌধুরী।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট