
অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫ | ৮:২৩ অপরাহ্ণ
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। গুলি নাকি ককটেল, তা এখনো বলা যাচ্ছে না। নিহতের বাড়ি খুলনা। তিনি পাশেই একটা অফিসে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। হঠাৎ করে বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার মাথার খুলি উড়ে গেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৮ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০২ |
| এশা শুরু | ৭ঃ১২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০০ |
| সুর্যোদয় | ৬ঃ১৬ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


