
অনলাইন ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫০ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি বলেন, এবারের নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এই সভা হয়।
আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।
পূর্বকোণ/পারভেজ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৮ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০২ |
| এশা শুরু | ৭ঃ১২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০০ |
| সুর্যোদয় | ৬ঃ১৬ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


