
পেকুয়া সংবাদদাতা
২ ডিসেম্বর, ২০২৫ | ৯:৪৬ অপরাহ্ণ
কক্সবাজারের পেকুয়ায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় জিহাদুল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাকোর পাড় স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশু জিহাদুল ইসলাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহের নামার সাঁকোর পাড় স্টেশন এলাকার নুরুল কাদেরের ছেলে।
ওয়ার্ড ইউপি সদস্য মো. সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে সাঁকোর পাড় স্টেশনে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় জিহাদ নামের এক শিশু নিহত হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, বাসচাপায় এক শিশু নিহতের ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


