
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১০ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার মক্কা পেট্রোল পাম্প এলাকায় এই তল্লাশী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মাগুরার আনোয়ারুল ইসলামের ছেলে ইজাজুল ইসলাম জনি (১৯) ও কিশোরগঞ্জের রোকন মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২৮)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ