
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
পূর্বকোণ/এএইচ