
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পশ্চিম কধুরখীল পরান বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুন সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
পূর্বকোণ/এএইচ