
সীতাকুণ্ড সংবাদদাতা
১২ জুন, ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টায় উপজেলাধীন কদমরসুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির নাম মো.আব্দুর রহিম (৩৭)। তিনি চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আকমল আলী রোডের মনির বিল্ডিং এলাকার মো. আজহার খাঁর ছেলে।
সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমিন জানান, একটি অজ্ঞাতনা গাড়ি দ্রুতগতিতে এসে মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি চিহ্নিত করা যায়নি।
পূর্বকোণ/পিআর

রবিবার, ১৫ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০২ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৭ |
| এশা শুরু | ৭ঃ১৬ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৪৮ |
| সুর্যোদয় | ৬ঃ০৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


