চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারা বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান বাকলিয়ায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২রা ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বাকলিয়া থানা পুলিশ।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন জানান, আনোয়ারা থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট