
নাজিরহাট সংবাদদাতা
৭ জানুয়ারি, ২০২৫ | ৯:০৪ অপরাহ্ণ
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ২৪টি প্রতিষ্ঠানের এতিম শিশুদের মাঝে ৮৪২টি কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পৌর কার্যালয় হতে এইসব কম্বল এতিমদের হাতে তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সহায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শফি উল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মন্ডল অপু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আবসার, সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও সাংবাদিকবৃন্দ।
পূর্বকোণ/মুন্না/জেইউ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


