
অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ
সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে দুই ঘণ্টা। আগামী ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) সূত্রে এই তথ্য জানা গেছে।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ

বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৩ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৬ |
| এশা শুরু | ৭ঃ১৫ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫০ |
| সুর্যোদয় | ৬ঃ০৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


