
অনলাইন ডেস্ক
২১ নভেম্বর, ২০২৪ | ৮:২২ অপরাহ্ণ
পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ থাকায় কর্ণফুলীর হোসেন ফুড এন্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে কর্ণফুলীর খোয়াজনগর সৈন্যারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হোসেন ফুড এন্ড কনফেকশনারি বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির খাদ্য পণ্যের প্যাকেটে আগাম উৎপাদন তারিখ দেখা যায়। এছাড়াও এ বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/আরআর/এএইচ

বুধবার, ০৪ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


