
বোয়ালখালী সংবাদদাতা
৭ নভেম্বর, ২০২৪ | ৫:৪৬ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার শাকপুরা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
তিনি জানান, শাকপুরা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাজার মনিটরিং সংক্রান্ত উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।
পূর্বকোণ/পিআর

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৪ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৫ |
| এশা শুরু | ৭ঃ১৪ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৩ |
| সুর্যোদয় | ৬ঃ০৮ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


