চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

মিরসরাই সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রাজিব মোহাম্মদ রনি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

মৃত রনি জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলমুরারী এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব মোহাম্মদ রনি ইস্পাত তৈরির বিএসআরএম থেকে উিউটি শেষে বাড়ি ফেরার পথে সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে। পরবর্তীতে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা পরিবারের কাছে লাশ উদ্ধার করে হস্তান্তর করেন।

 

চিনকি আস্তানা রেলস্টেশন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, আমি আজ দুইদিন অফিসের কাজে শহরে আসছি। এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।

 

যোগাযোগ করা হলে রেলওয়ে সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি।

 

 

পূর্বকোণ/মিঠু/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট