
পূর্বকোণ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:১৪ অপরাহ্ণ
রাজধানীর গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গুলশান-২ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’
নিহত রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
পূর্বকোণ/এএইচ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


