
নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট
২৯ আগস্ট, ২০২৪ | ৯:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে দুই অটোরিক্সার সংঘর্ষে শারমিন আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়া চা বাগান এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ফটিকছড়ি খালের ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসক শারমিন আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় শারমিন আক্তারের স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০২ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৭ |
| এশা শুরু | ৭ঃ১৬ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৪৮ |
| সুর্যোদয় | ৬ঃ০৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


