
নাজিরহাট সংবাদদাতা
২৪ আগস্ট, ২০২৪ | ৬:১০ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলী (২১) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত যুবক সুন্দরপুর ইউনিয়নের গলা সিকদার বাড়ির মৃত আমির হামজার একমাত্র ছেলে।
শনিবার (২৪ আগস্ট) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (কান্দিরপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘরের পানির মোটর মেরামত করতে গিয়ে ওই যুবক বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি মেম্বার জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/পিআর/পারভেজ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০২ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৭ |
| এশা শুরু | ৭ঃ১৬ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৪৮ |
| সুর্যোদয় | ৬ঃ০৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


